মালদা

গ্রামে সালিশী সভা চলাকালীন মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত, আহত বেশ কয়েকজন

সালিশী সভা করা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম্পূর্ণ বেআইনী। সেই জায়গায় পুরনো একটি জমি নিয়ে বিবাদ, যা আদালতে বিচারাধীন। সেই বিবাদ মেটাতে আদালতকে উপেক্ষা করে গ্রামে বসে সালিশী সভা। আর সেখানেই গ্রামের মোড়ল মাতব্বরদের সামনে এক পক্ষকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো অপর পক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রিবেলা মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এলাকায়। আহতরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

        জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা হরিবল মন্ডলের সাথে সাড়ে সাতাশ শতক জমি নিয়ে প্রতিবেশী উত্তম মন্ডলের বিবাদ চলছিলো। বিষয়টি আদালত পর্যন্ত গড়াই। আর এই জমি বিবাদ মেটাতে গ্রামে বসে সালিশী সভা। আর সেখানেই উভয়পক্ষ বচসায় জরিয়ে পরে। এরপরেই উত্তম মন্ডল দলবল নিয়ে হরিবল মন্ডলকে মারধর শুরু করে। তার দুই আত্মীয় ফুলেশ মন্ডল ও উমেশ মন্ডল তাকে বাঁচাতে গেলে তারা তাদের ওপর চড়াও হয়। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাই ও মারধর শুরু করে। ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাদের মাথায়, পিঠে ও বুকে আঘাত থাকায় মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনার অভিযোগ দায়ের পর অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার তদন্তে পুলিশ।